• ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

সবাইকে ঘুমের ওষুধ খাইয়ে শ্যালিকাকে ধর্ষণ

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২০, ২০১৯, ১৩:৪৭ অপরাহ্ণ
সবাইকে ঘুমের ওষুধ খাইয়ে শ্যালিকাকে ধর্ষণ

এক বন্ধুকে সঙ্গে করে মিষ্টি ও জুস নিয়ে চাচাশ্বশুরের বাড়িতে বেড়াতে যান আমিনুর রহমান (২৫)। সেখানে যাওয়ার আগেই তাঁরা ঘুমের ওষুধ গুঁড়ো করে মিশিয়ে দেন মিষ্টি ও জুসের সঙ্গে। তা খেয়ে সবাই ঘুমিয়ে পড়লে ওই সুযোগে বন্ধুকে নিয়ে অষ্টম শ্রেণি পড়ুয়া শ্যালিকাকে ধর্ষণ করেন তিনি। এ ঘটনায় অভিযুক্ত আমিনুরকে আজ বুধবার গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে গত শনিবার রাতে। মেয়েটির বাবা বাদী হয়ে আজ সকালে সখীপুর থানায় দুজনকে আসামি করে ধর্ষণের মামলা করেন। পুলিশ বিকেলেই প্রধান আসামি আমিনুর রহমানকে গ্রেপ্তার করেছে। আমিনুরের বন্ধুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

মেয়েটি বর্তমানে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন। গ্রেপ্তার আমিনুর ট্রাকচালক।