অনলাইন ডেস্ক ॥ হলিউড চলচ্চিত্রে হরহামেশাই ব্যবহার করা রয়েলস ফ্যান্টম গাড়ি। বিলাসবহুল এই গাড়িটির দাম সাড়ে চার লাখ মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় প্রায় ৮ কোটি। এবার এই বিলাসবহুল গাড়ি ব্যবহার করা হবে বাংলাদেশি সিনেমায়। এমনটিই জানালেন নির্মাতা ইফতেখার চৌধুরী।
জানা গেছে, ইফতেখার চৌধুরী শাকিব খানকে দুটি ছবি নির্মাণ করতে যাচ্ছেন। ছবি দুটির শুটিং হবে দুবাই ও লন্ডনে। শুটিংয়ে বিলাসবহুল এই গাড়িটি ব্যবহার করবেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান।
সম্প্রতি দুবাই গিয়েছিলেন শাকিব খান ও ইফতেখার চৌধুরী। সেখানে এই গাড়িটি ব্যবহার করেন তারা। এরপর রোলস রয়েলস ফ্যান্টম গাড়িটি ব্যবহারের কথা মাথায় নিয়ে আসেন নির্মাতা।
ইফতেখার চৌধুরী বলেন, সম্প্রতি আমরা দুবাইয়ে ভিন্নভিন্ন কাজে একসঙ্গে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমরা সিনেমা নির্মাণের শুটিং স্পটসহ আন্তর্জাতিক মানের ছবি নির্মাণের বিষয়ে আলোচনা করা হয়।
এদিকে, গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দেশে ফিরেছেন শাকিব খান। দেশে ফিরেই ব্যস্ত হয়ে পড়েছেন ‘আগুন’ ছবির কাজে। আর চলতি মাসের শেষ থেকে শুরু হবে কাজী হায়াতের ‘বীর’ ছবির কাজ। এছাড়া, শাহিন সুমনের পরিচালনায় ‘একটু প্রেম দরকার’ সিনেমার শুটিং শেষ করলেও বাকি ছিল ছবির ডাবিং। সেই ডাবিংয়েও অংশ নিয়েছেন তিনি।