আরশাদ মামুন লালমোহন ॥
বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত ঘোষণার পথে পৌর যুবলীগ সভাপতি ফরহাদ হোসেন মেহের। পৌর ১ নং ওয়ার্ড কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনেও অন্য কোন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেননি।
নির্বাচনী তফসিল অনুযায়ী ২২ সেপ্টেম্বর প্রত্যাহারের শেষ দিন। ওই দিন বিকেলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিল হিসেবে ফরহাদ হোসেন মেহেরের আনুষ্ঠানিক বিজয়ী কাউন্সিলর ঘোষনা করা হবে।
লালমোহন পৌর নির্বাচনে শুধু মাত্র পৌর ১ নং ওয়ার্ডে একক কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন বলে উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের দপ্তর সূত্রে জানা গেছে।