• ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

লালমোহনে সংখ্যালঘুর বাড়ি ঘরে হামলা লুটপাট অগ্নিসংযোগ

admin
প্রকাশিত জুন ২৮, ২০১৯, ২১:১৭ অপরাহ্ণ
লালমোহনে সংখ্যালঘুর বাড়ি ঘরে হামলা লুটপাট অগ্নিসংযোগ

লালমোহন প্রতিনিধি :
লালমোহনে জমি বিরোধের জের ধরে সংখ্যা লঘুর বাড়ি ঘরে হামলা লুটপাট অগ্নিসংযোগ শ্লীলতাহানি ও তিন মহিলাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার কালমা ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের ৯নং ওয়ার্ডে অর্জুন দাসের বাড়িতে ২৮ জুন শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। জানা যায়, চরলক্ষ্মী গ্রামের অর্জুন দাসের লোকান্তরে তার ত্যাজ্যবিত্তের উত্তরাধিকার সূত্রে মালিক হন তার একমাত্র কন্যা গোলাপি রাণী। উক্ত গোলাপি রাণী তার স্বামী পেমানন্দ মন্ডল ও পুত্র মনির চন্দ্র মন্ডলকে নিয়ে পৈত্রিক সম্পত্তি সুখে শান্তিতে ভোগদখলে বিদ্যমান থাকেন এবং এখানেই বসবাস করেন।

পিতা ও মাতার মৃত্যুর পর অর্জুন দাসের বাড়ির এ সম্পত্তির মালিক হয়ে ভোগদখলে বিদ্যমান থাকেন মনির চন্দ্র মন্ডল। একই এলাকার বাসিন্দা আওন বাড়ির মোঃ মালেক আওনের পুত্র আকবর হোসেন স্বনামে বিনামে জাল ও ভুয়া দলিল বানিয়ে দীর্ঘদিন যাবৎ জোরপূর্বক এ সম্পত্তি দখল করার পায়তারা দিতে থাকে।

প্রভাবশালী আকবর হোসেনদের হুমকি ধামকি ভয়ভীতি প্রদর্শনে জমির মালিক মনির চন্দ্র মন্ডল প্রাণ ভয়ে পালিয়ে নোয়াখালী গিয়ে বসবাস করেন।

এদিকে এ বাড়ির দেখাশোনা করার জন্য তার ভাতিজি জামাই নরোত্তম চন্দ্র ঘরানীকে রেখে যান। নরোত্তম ঘরানী এ বাড়িতে বসবাস করেন এবং আম মোক্তার নিযুক্ত হয়ে মনির চন্দ্র মন্ডলের পক্ষে কোর্টে মামলা চালান। নরোত্তম ঘরানীসহ বাড়িতে বসবাসরতদের উচ্ছেদ করে বাড়ি বাগান পুকুর ও জমি দখলের চেষ্টা চালান আকবর হোসেন গংরা। এক পর্যায়ে ঘটনার দিন সকালে আকবর হোসেনের নেতৃত্বে সোহাগ, হাছনাইন, সেলিম শিকদার, মোশারফ, বাবুল মৃধা, নাগর শিকদার ও বোরহান উদ্দিন উপজেলার পদ্মা মনশা এলাকা থেকে ভাড়া আনা ক্যাডার জাকির হোসেনসহ একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে অতর্কিত হামলা লুটপাট অগ্নিসংযোগ করে।

মহিলাদের শ্লীলতাহানি করে। বেদম পিটিয়ে বিন্দু রাণী, সুনীতি রাণী ও বাক প্রতিবন্ধী পানতি রাণীকে আহত করে। একটি আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়।

৬০ হাজার ৩ শত টাকা ও মালামাল লুটপাট করে নিয়ে যায়। গাছের কাঁঠাল ও নারকেল পেড়ে নেয়। বাড়ির একটি ঘর আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। গুরুতর আহত দুই মহিলাকে লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়।

লালমোহন থানার ওসি মীর খায়রুল কবির ঘটনাস্থল পরিদর্শন করেন। নরোত্তম জানান, কোর্টে দেওয়ানী ৭৯/২০১৫নং মামলা চলমান রয়েছে এবং আদালত থেকে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

আকবর হোসেন গংরা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এ ঘটনা ঘটিয়েছে। আমরা এ ঘটনার ন্যায় বিচার দাবি করি।