• ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

লালমোহনে বাসের চাপায় স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু, শিক্ষার্থীদের বিক্ষোভ

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০১৯, ১৬:৩৩ অপরাহ্ণ
লালমোহনে বাসের চাপায় স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু, শিক্ষার্থীদের বিক্ষোভ

আরশাদ মামুন ॥ লালমোহনে বাসের চাপায় শরীফ (১২) নামে এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৪ সেপ্টেম্বর শনিবার সকাল ৮টায় লালমোহন বাজারের মুসলিম হোটেলের সামনে এ ঘটনা ঘটে। জানা যায়, লালমোহন সরকারি মডেল হাই স্কুলের ৮ম ছাত্র মোঃ শরীফ বাই সাইকেল চালিয়ে স্কুলে যাবার সময় চরফ্যাশন থেকে ভোলাগামী দ্রুত গতিতে ছুটে আসা একটি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং ঘাতক ড্রাইভার ওই ছাত্রের মাথার উপর দিয়ে গাড়ি চালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মূহুর্তের মধ্যে লালমোহন পৌর শহরসহ পুরো উপজেলায় শোকের ছায়া নামে।

নিহত শরীফ পৌরসভা ৬নং ওয়ার্ডের গুচ্ছ গ্রামের বাসিন্দা হতদরিদ্র দিন মজুর আবুল কাসেমের ছেলে। এ ঘটনায় স্কুলের শোকাহত ছাত্রছাত্রী ও শরীফের সহপাঠী বন্ধুরা বাজারে বিক্ষোভ করে। দিনব্যাপী দফায় দফায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল চলতে থাকে। এসময় ভোলা চরফ্যাশন সড়কে লালমোহন পৌরসভা ও উপজেলায় দূর পাল্লার বাস চলাচল বন্ধ হয়ে যায়। পৌর শহরে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, পৌর আওয়ামী লীগ সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম বাদল, আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম মাসুদ পাটোয়ারী, লালমোহন থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির।

তিনি পরিস্থিতি শান্ত রাখার জন্য বিক্ষুব্ধ ছাত্র জনতাকে অনুরোধ করেন। পুরো পরিস্থিতি নিয়ন্ত্রনে আওয়ামীলীগ নেতৃবৃন্দের ও প্রশাসনের ভুমিকা ছিলো চোখে পরার মত। এদিকে লালমোহন থানা থেকে ম্যাসেজ দিয়ে ঘাতক বাসটি বোরহান উদ্দিন থানায় আটক করা হয়েছে বলে ডিউটি অফিসার এএসআই আঃ জলিল নিশ্চিত করেন।

এদিকে দুর্ঘটনার পর লালমোহন থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ নিহত শরীফের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।