• ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই শাবান, ১৪৪৭ হিজরি

রাজাপুরে ডাকাত সন্দেহে যুবক আটক

admin
প্রকাশিত আগস্ট ৫, ২০১৯, ২১:৩১ অপরাহ্ণ
রাজাপুরে ডাকাত সন্দেহে যুবক আটক

রাজাপুর প্রতিনিধি ॥

ঝালকাঠির রাজাপুর উপজেলার বারবাকপুর (হাজিরহাট) এলাকা থেকে ইকবাল হোসেন নামের এক যুবককে আটক করেছে রাজাপুর থানা পুলিশ। রবিবার রাত সাড়ে ১০ টার দিকে রাজাপুর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ তাকে আটক করে।

ইকবাল হোসেন উপজেলার বারবাকপুর গ্রামের মৃত. সিরাজ উদ্দিন এর ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিক্তিতে উপজেলার বারবাকপুর (হাজিরহাট) এলাকা থেকে ইকবাল হোসেন কে ডাকাত সন্দেহে আটক করা হয়। ইকবাল হোসেনের নামে রাজাপুর থানায় তিনটি মামলা সহ বহু অভিযোগ রয়েছে।

রাজাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদ হোসেন জানান, ইকবাল হোসেন কে রবিবার রাতে আটক করে সোমবার দুপুরে ঝালকাঠি আদালতে প্রেরন করা হয়।