• ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

রাজাপুরে আড়ই লক্ষ টাকার অবৈধ জাল জব্দ

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ২২, ২০২০, ২১:০২ অপরাহ্ণ
রাজাপুরে আড়ই লক্ষ টাকার অবৈধ জাল জব্দ

সাইদুল ইসলাম, রাজাপুর॥ ঝালকাঠির রাজাপুর উপজেলার বিষখালী নদীতে অবৈধ বাধা জাল দিয়ে ইলিশের পোনা নিধন বন্ধে অভিযান চালানো হয়েছে। বুধবার দুপুরে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বাদুরতলা সংলগ্ন এলাকার বিষখালী নদীতে গোপন সংবাদের ভিক্তিতে এ অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: সোহাগ হাওলাদার।

 

অভিযানের টের পেয়ে জেলেরা নদীতে জাল ফেলে ট্রলার নিয়ে পালিয়ে ঝেতে সক্ষম হয়। এসময় অভিযানে থাকা ট্রলার দিয়ে নদীতে ফালানো জাল উদ্ধার করে উপজেলায় নিয়ে আসা হয়। তবে এঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত জালের মূল্য প্রায় আড়ই লক্ষ টাকা। অভিযানে অংশগ্রহন করেন উপজেলা ভারপ্রাপ্ত সিনিয়র মৎস্য অফিসার মোঃ আবুল বাসারসহ মৎস অফিসের সংশ্লিষ্টরা।

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫টি বাধার জাল জব্দ করা হয়। পরে জাল গুলো আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে।