• ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

রহমতপুর ওয়ার্কার্স পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ১৯, ২০২১, ২০:৩৯ অপরাহ্ণ
রহমতপুর ওয়ার্কার্স পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত
বাবুগঞ্জ প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রহমতপুর ইউনিয়ন শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে ওয়ার্কার্স পার্টি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন- বরিশাল-০৩ আসনের সাবেক এমপি, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শেখ মোঃ টিপু সুলতান।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন- আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন রহমতপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মোঃ শাহিন হোসেন-কে নির্বাচিত করতে সাংগঠনিক ভাবে সবাইকে শক্তিশালী হতে হবে। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
রহমতপুর ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির সভাপতি বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন- ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির বিকল্প সদস্য টি, এম শাহজাহান তালুকদার, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাতি অধ্যাপক গোলাম হোসেন, উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ শাহিন হোসেন, রহমতপুর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক হাসানুর রহমান পান্নু, যুবমৈত্রীর সভাপতি আলাউদ্দিন খান। যুবমৈত্রী প্রচার সম্পাদক সোহেল রানা প্রমুখ। এসময় ওয়ার্কার্স পাটি, যুবমৈত্রী, ছাত্রমৈত্রীর দু’শতাধীক নেতাকর্মী উপস্থিত ছিলেন।