• ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মেয়র সাদিক আব্দুল্লাহ’র কৃতজ্ঞতা প্রকাশ

admin
প্রকাশিত জুলাই ৩১, ২০১৯, ২০:০৩ অপরাহ্ণ
মেয়র সাদিক আব্দুল্লাহ’র কৃতজ্ঞতা প্রকাশ

বরিশাল সিটি কর্পোরেশনের আগামী অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়াজন সফল, সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় বরিশালের রাজনৈতিক নেতৃবৃন্দ,সরকারি,বেসরকারি প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ,প্রশাসনের ব্যক্তিবর্গ, সামািজক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, গনমাধ্যমের ব্যক্তিবর্গ, বরিশাল সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারি, বাজেট সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গসহ বরিশাল নগরীবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছন বরিশালসিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এক বিবৃতিতে তিনি আগামীর বরিশাল গড়তে সহযোগিতা অব্যাহত রাখার জন্য সকলের প্রতি আহবান জানান।