স্বপন কুমার ঢালী, বেতাগী ॥ বরগুনার বেতাগীতে উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাচাই-এর ‘ক’ প্রতিবেদন পুন:যাচাইকরণ কমিটি গঠনের বিরুদ্ধে বৈধতা চ্যালেঞ্জ করে রীট করায় হাইকোর্ট একটি রুল নিশি জারি করছে। ২৯ আগষ্ট বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন স্পেশাল রিজিনাল জুরিডিকশন বেঞ্চ এ রুল নিশি জারি করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৮ এপ্রিল (স্মারক নং- ৪৮.০২.০০০০.০৩, ০০০.১৪০) পুনঃ গঠিত বেতাগী উপজেলা মুক্তিযোদ্ধা যাচাইকরণ কমিটি গঠন পূর্বক পত্র ইস্যু করায় হাইকোর্টের কাছে প্রতীয়মান হয় যে, ওই কমিটি গঠনের উপযুক্ততা ও কোন সঠিকতা নেই। তাই হাইকোর্টের কাছে যতক্ষনে সঠিকতা প্রতীয়মান না হবে ততক্ষনে এর কোন কার্যকারীতা থাকবে না কিংবা অকার্যকর হবে।
মুক্তিযোদ্ধা যাচাই-বাচাইকরণ কমিটির তালিকাভূক্ত মুক্তিযোদ্ধা উপজেলার কাজিরাবাদের চান্দখালী গ্রামের মৃত আব্দুর রশীদ হাওলাদারের ছেলে মো. শাহজাহান হাওলাদার বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে ওই কমিটির বিরুদ্ধে বৈধতা চ্যালেঞ্জ করে (যার পিটিশন নং-৭৭৮৮/১৯, তারিখঃ ৩১ জুলাই‘ ২০১৯) ১০২- ধারায় জনস্বার্থে একটি রীট করেণ।
এর প্রেক্ষিতে হাইকোর্টের বিজ্ঞ বিচারক জাষ্টিস এফ.আর.এম নাজমুল আহসান ও জাষ্টিস কে.এম কামরুল কাদের এর বিরুদ্ধে গত ২৯ আগষ্ট ‘২০১৯ একটি রুল নিশি আদেশ জারি করে। মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের সচিব, সহকারী সচিব, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান, ডাইরেক্টর জেনারেল, ডাইরেক্টর (উন্নয়ন) এবং বরগুনা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারকে এ মামলার বিবাদী করে ২৯ আগষ্ট ২০১৯ তারিখ আদেশ ইস্যুর সময় থেকে ৪ সপ্তাহের মধ্যে বিবাদীগণকে কারণ উল্লেখ পূর্বক এর সঠিক জবাব চাওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২৯ এপ্রিল‘ ২০১৭ মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয় ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল গঠিত ৭ সদস্যের সমন্বয়ে তৎকালীন উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইকরণ কমিটি অনলাইনে আবেদনকৃত ৩১৯ জনের মধ্যে ৩৬ জনকে বাছাই করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের নিকট চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে।
এ বিষয় তালিকাভূক্ত মুক্তিযোদ্ধা মো. শাহজাহান হাওলাদার বলেন, ‘আগে সঠিকভাবে যাচাই-বাছাইয়ে চূড়ান্তভাবে মনোণীত করে প্রতিবেদন দাখিলের পরেও শুধূমাত্র হয়রানী করার জন্য পুন: যাচাইকরণ কমিটি গঠন করা হয়েছে। তাই বাধ্য হয়ে হাইকোর্টের স্মরনাপন্ন হয়েছি।’