রোকনুজ্জামান সবুজ,জামালপুর : জামালপুরের মাদারগঞ্জে পানিতে ডুবে আশিক(১২) মারা গেছে।
বৃহস্পতিবার (১৯আগষ্ট) দুপুরে মাদারগঞ্জ পৌরশহরে বানিকুঞ্জ এলাকায় জাকির হোসেনের ছেলে আশিক।
জানাযায়,বাড়ির পাশের পুকুরে বড়শী দিয়ে মাছ শিকারের সময় পুকুরের পানিতে ডুবে যায়।
কাউন্সিলর শামীম আহম্মেদ দুদু জানান-স্থানীয়রা পানিতে লাশ ভাসতে দেখে তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুনজুরুল বারী তাকে মৃত ঘোষণা করেন।