• ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মঠবাড়িয়ায় ধর্ষণের পর ভিডিও ইন্টারনেটে দেয়ায় কলেজ ছাত্র গ্রেফতার

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০১৯, ০০:৫৪ পূর্বাহ্ণ
মঠবাড়িয়ায় ধর্ষণের পর ভিডিও ইন্টারনেটে দেয়ায় কলেজ ছাত্র গ্রেফতার

মঠবাড়িয়া প্রতিনিধি ॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় কলেজ পড়ুয়া এক ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে আব্দুল আল মুবিন (১৯) নামের এক কলেজ ছাত্রকে গ্রেফতার করেছে পিরোজপুর ডিবি পুলিশ।

শুক্রবার সকালে তাকে খুলনা থেকে গ্রেফতার করে মঠবাড়িয়া থানায় সোপর্দ করা হয়। গ্রেফতারকৃত মুবিন উপজেলার সাফা বন্দরের নবী হোসেনের ছেলে। সে খুলনা পাবলিক কলেজের প্রথম বর্ষের ছাত্র।

থানা সূত্রে জানা গেছে, উপজেলার সাফা ডিগ্রী কলেজের একাদশ শ্রেনির এক ছাত্রীকে মুবিন দীর্ঘদিন ধরে কলেজে আসা যাওয়ার পথে কু-প্রস্তাব দিয়ে আসছিল। পরে বখাটে মুবিন ওই ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে বিভিন্ন সময় কয়েকবার ধর্ষণ করে।

এসময় তার বন্ধুদের সহযোগিতায় গোপনে ওই ধর্ষণের ভিডিও ধারণ করে বিভিন্ন মোবাইলে ছড়িয়ে দেয়। সম্প্রতি ভুক্তভোগী ওই ছাত্রীর বাবার কাছে ধর্ষণের ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছেড়ে দেয়ার ভয়ভীতি দেখিয়ে দুই লাখ টাকা দাবি করে।

এ ঘটনায় শুক্রবার ওই ছাত্রীর বাবা বাদি হয়ে মঠবাড়িয়া থানায় মুবিনসহ তার সহযোগী আরও ছয় জনকে আসামী করে নারী-শিশু নির্যাতন ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

পরে শুক্রবার সাকালে ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী মুবিনকে গ্রেফতার করে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ মামলার সত্যতা নিশ্চিত করে জানান, মুবিনকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।