• ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ভোলায় চোরাই পথে পাচারকালে ৩৫ মণ মাছ আটক, চার জেলের জরিমানা

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ১৭, ২০২০, ০৮:১৭ পূর্বাহ্ণ
ভোলায় চোরাই পথে পাচারকালে ৩৫ মণ মাছ আটক, চার জেলের জরিমানা

আকতারুল ইসলাম আকাশ,ভোলা॥ ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীর অভায়াশ্রমে মাছ শিকার ও পরিবহনে দায়ে ৪ জেলেকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

১৬ এপ্রিল (বৃহস্পতিবার) রাতে সদর উপজেলার ইলিশা ফেরিঘাট এলাকায় মেঘনা নদীর অভায়াশ্রমে মাছ ভোলা থেকে বরিশাল পাচার কালে দুটি মাছ ধরার ট্রলার থেকে প্রায় ৩৫ মন মাছ আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরে ভ্রাম্যমাণ

 

আদালতে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ফাতেমা চৌধুরী ৪ জেলেকে নয় হাজার টাকা জরিমানা করেন। এবং জব্দকৃত মাছ এতিমখানা ও দরিদ্রদের মাঝে বিলিয়ে দেয়া হবে বলে জানান।