• ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ভোলার ইলিশায় অভিনব কায়দায় ছিনতাই, আহত ৩

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০১৯, ১৬:০৯ অপরাহ্ণ
ভোলার ইলিশায় অভিনব কায়দায় ছিনতাই, আহত ৩

আকতারুল ইসলাম আকাশ,ভোলা ॥ বেশকিছু দিন ধরে ভোলার ইলিশা জংশন এলাকায় এক অভিনব কায়দায় ছিনতাইয়ের বেশকিছু ঘটনা ঘটেছে। ছিনতাইকারীদের আঘাতে তিন ব্যবসায়ি গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এমন পরিস্থিতিতে আতঙ্কে রয়েছে ব্যবসায়ীসহ সাধারণ জনগণ। ছিনতাইকারীদেরকে ধরতে অভিনব কৌশল অবলম্বন করছেন বলে জানান, ইলিশা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই মাস ধরে ইলিশা জংশন এলাকার বিভিন্ন সড়কে ও মেঘনা নদীর আশপাশ এলাকায় এক অভিনব কায়দায় ছিনতাই করছে কিছু ছিনতাইকারী দল। রাতের আঁধারে টার্গেট করা ব্যক্তি-ই ছিনতাইয়ের শিকার হন। গেলো একমাসের মধ্যে এই পর্যন্ত ছিনতাইয়ের শিকার তিন ব্যবসায়ী। তাদের মধ্যে আঃরব ডাক্তারের অবস্থা আশঙ্কাজনক। বাকি ইমরান মাঝি ও নিজাম স্থানীয় ও জেলা পর্যায়ে চিকিৎসা নিয়ে মোটামুটি সুস্থ রয়েছেন। ভুক্তভোগী ও স্থানীয়রা বলছেন, এমন ছিনতাইয়ের সাথে জড়িত স্থানীয় বখাটে ও মাদকাসক্ত তরুণরা। তবে পুলিশ ছিনতাইকারীদেরকে ধরতে সবসময় তৎপর রয়েছেন বলে জানা যায়।

তিন ভুক্তভোগীদের ভাষ্য মতে, রাতের আঁধারে রাস্তা বা বাজারের আশপাশ এলাকার নীরব নিস্তব্ধ জায়গায় আগের থেকে টার্গেট করা ব্যক্তিকে একা পেয়ে রাতের আঁধারে লুকিয়ে থাকা ছিনতাইকারী পিছন থেকে মাথায় সজোরে ইট দিয়ে আঘাত করে অজ্ঞান করে টাকা পয়সা মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। ছিনতাইকারীদের হাতে ছিনতাইয়ের শিকার হওয়া তিন ব্যক্তি একই কায়দায় ছিনতাইয়ের শিকার হয়েছেন। রাতের আঁধারে রাস্তা দিয়ে চলার পথে লুকিয়ে থাকা ছিনতাইকারী পিছন থেকে ইট দিয়ে আঘাত করে জ্ঞান হারালে ছিনতাই করে সবকিছু কেড়ে নেয় বলে জানান।

ভুক্তভোগী ইমরানের ভাই মোঃ আনিস ফরাজি জানান, (১৪ আগষ্ট) রাতে ইমরান জংশন বাজার থেকে বাড়ি যাওয়ার পথে রাত প্রায় নয়টার দিকে হাবিবুল মিয়ার বাড়ির সামনের সড়কে পৌঁছলে পিছন থেকে ছিনতাইকারীরা তাকে মাথায় সজোরে ইট দিয়ে আঘাত করে অজ্ঞান করে ছিনতাই করে সবকিছু কেড়ে নেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। একই কায়দার শিকার হন বাকি দুই ব্যবসায়িও। তবে তার মধ্যে আঃবর ডাক্তারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে। প্রায় একমাস ধরে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। ডাক্তার জানান, মাথায় সজোরে আঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সুস্থ হতে আরো কিছু মাস সময় লাগতে পারে।

এমন ভয়াবহ পরিস্থিতিতে আতঙ্কে রয়েছেন বাজারের হাজারো ব্যবসায়ি, সাধারণ জনগণ ও ঘাট মহাজনরা।

তবে এই বিষয়ে ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ রতন কুমার বিশ্বাস জানান, ছিনতাইয়ের শিকার হওয়া তিন ভুক্তভোগীই ব্যবসায়ী। আগে থেকে টার্গেট করা ব্যক্তিকেই রাতের আঁধারে অভিনব কায়দায় ছিনতাই করে ছিনতাইকারীরা। তবে এই পুলিশ কর্মকর্তা বলছেন, খুবই শ্রিগ্রই এসব ছিনতাইকারীদেরকে ধরতে সবসময় তৎপর রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিনব কৌশল।