চরফ্যাশন প্রতিনিধি ॥
চরফ্যাশন উপজেলার দক্ষিন আইচা থানার চরমানিকা ইউনিয়ন ৯নংওয়ার্ড ইউপির সদসে খোকনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানাযায়, গত সোমবার রাত ৩টার সময় লোকজন ডাকা চিৎকার করলে স্থানীয় লোকজন ঘটনা স্থলে আসে। এসে আমরা ইউপি‘র সদস্য খোকন পাই। পাওয়ার পর ধর্ষিতার বাড়ীর বলু মাঝির জিম্বায় ছেড়ে দেওয়া হয়।
একাধিক সূত্রে জানা যায়,ইউপির সদস্য গৃহবধুর কাছে আসলে স্থানীয় পাশের লোক জন কিভাবে যেন টের পায়, তখন সবাই ডাক চিৎকার দিয়ে আমার বাসার চার পাশে ঘেরাও দিয়ে খোকন মেম্বারকে শফিঊল্যাহ ছেলে নয়ন (৩০)আঃ রশিদের ছেলে শাহে আলম (৩২) আটকে ফেলে। তাকে নিয়া যায়। বলু মাঝি তাদের কাছ থেকে জিম্বায় ছেড়ে দেয়। এ বিষয়ে বলু মাঝির সাথে আলাপ কালে তিনি বলেন, আমি দেখি লোক জন মেম্বার কে মারধর করার জন্য পায়তার করছিল তখন আমি বলি মেম্বারের মান সম্মান আছে তাকে ছেড়ে দেয়। চরমনিকা ইউপির চেয়ারম্যান শফিউল্যাহ হাওলাদার বলেন, এটা নিয়ে বাড়া বাড়ি করিয়েননা এটা আমাদের পরিষদের মান ইজ্জত।
উপজেলার চরমানিকা ৯নং ওয়ার্ডের ইউপির সদস্য খাকন বলেন, আমার বিরুদ্ধে যা রটানো হচ্ছে তা ষড়যন্ত্র।
দক্ষিণ আইচা থানা অফিসার ইনচার্জ ওসি মাসুম তালুকদার জানান, আমি ব্যাপারটা রাতে শুনেছি, কিন্তু আমার কাছে কোনো অভিযোগ আসেনি অভিযোগ আসলে আইনানুগ ব্যবস্থা নেব ।