• ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৮শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

দুই সন্তানসহ ঘর থেকে বের করে দেয় স্বামী

ভান্ডারিয়ায় যৌতুকের দাবীতে স্ত্রীর উপর স্বামীর নির্যাতন

admin
প্রকাশিত জুলাই ৮, ২০১৯, ১৮:১৬ অপরাহ্ণ
ভান্ডারিয়ায় যৌতুকের দাবীতে স্ত্রীর উপর স্বামীর নির্যাতন

বেলায়েত মুন্সী :  পিরোজপুরের ভান্ডারিয়া উপজলোয় ৭নং গৌরীপুর ইউনিয়নের মাটিভাংগা মালিয়ারহাট গ্রামে যৌতুকের দাবীতে স্ত্রীর উপর নির্যাতন করে বাড়ী থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ।

অভিযোগ সূত্রে জানা যায় মাটিভাংগা মালিয়ারহাট গ্রামের মজিবুর ফরাজী এর পুত্র মোঃ সাইদুল ফরাজী এর সাথে মুসলিম পারিবারিক মতে ভোলা জেলার চরফ্যাশন থাকানার ঢালচর গ্রামের মোঃ ইউনুচ লাঠিয়াল এর কন্যা মোসাঃ নাছিমা আক্তার এর সাথে বিবাহ হয়। পরবর্তীতে তাহাদের ঔরশে দুটি ছেলে সন্তানের জন্ম হয়।

বিয়ের পর থেকেই সাইদুল ফরাজী তার স্ত্রী কাছে বিভিন্ন সময় ব্যবসা করবে বলে যৌতুক দাবী করে মারধর করলে তাকে তিন লক্ষ টাকা নগদ প্রদান করেন। এর এক বছর হতে না হতেই আবারও একই কান্ড ঘটিয়ে আসছে। গত ২২ জুন ২০১৯ ইং তারিখ বিকাল ৪.৩০ ঘটিকায় যৌতুকের জন্য সাইদুল ফরাজী যৌতুকের দাবীতে তাহার ঘরে নাছিমা আক্তারকে তালাবদ্ধ করে হত্যার হুমকি দেয় এসময় সুইদুল ফরাজী তার মা তহুরা বেগম এবং ভাই মোঃ ইউসুফ এদের সহায়তায় বিভিন্ন অমানুষিক নির্যাতন করেন।

পরবতীৃতে ২৩ জুন ২০১৯ কিছু লোকের সহায়তায় ঘর থেকে বাহির হইয়া ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করান। এবং ভান্ডারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। উল্লেখ্য যে, ইতিপূর্বে আরো তিন বার মারধর করার পরে ভান্ডারিয়া থানায় ও স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিদের কাছে জানাইলে কোন প্রতিকার পায়নি। বর্তমানে দুটি ছেলে সন্তান নিয়ে নাছিমা বেগম অসহায় জীবন যাপন করছে তার পিত্রালয়।

নির্যাতনের ব্যাপারে এলাকায় জানতে চাইলে গন্যমান্য ব্যক্তিরা বলেন সাইদুল ও তার মা প্রায় সময়ই নির্যাতনে লিপ্ত থাকে।