ভান্ডারিয়া প্রতিনিধি ॥ আজ রোববার বিকেলে ভান্ডারিয়া বাজারের ভাড়াটিয়া বাসায় ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে লিয়া আক্তার (১৮) নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে।
স্থানীয় সূত্রে জানাগেছে, ভান্ডারিয়া বাজারে লেডিস ফ্যাশন পরিচালক মৃত্যু লিয়ার মা ফেরদৌসী বেগমের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে কথার কাটাকাটির এক পর্যায়ে অভিমান করে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে জানাগেছে।
গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে উদ্ধার করে স্বজনরা ভান্ডারিয়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তবে কোন কারনে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। মৃত্যু লিয়া আক্তার উপজেলার শিয়ালকাঠী গ্রামের আলিম খানের মেয়ে।
এ বিষয়ে ভা-ারিয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এস এম মাকসুদুর রহমান জানান , মৃতের লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ এবং থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তবে তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর রহস্য বা কারন জানা যাবে।