• ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ভান্ডারিয়ায় অধ্যক্ষ পদে নিয়োগ বানিজ্যে কোর্টে মামলা; বাদিকে জীবন নাশের হুমকি

admin
প্রকাশিত আগস্ট ২৮, ২০১৯, ২২:৪৮ অপরাহ্ণ
ভান্ডারিয়ায় অধ্যক্ষ পদে নিয়োগ বানিজ্যে কোর্টে মামলা; বাদিকে জীবন নাশের হুমকি

ভান্ডারিয়া প্রতিনিধি ॥ পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার সদরের ভাড়াটিয়া বাসিন্দা আতরখালী মানিক মিয়া কলেজের শিক্ষক বরুন কুমার দাস অধ্যক্ষ পদে নিয়োগ বানিজ্যের বিরুদ্ধে পিরোজপুর কোর্টে মামলা করায় তাকে জীবন নাশের হুমকি দিয়েছে মিরুখালী কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি জাকির হোসেন বলে অভিযোগ করেন বরুন।

উপজেলার আতরখালী মানিক মিয়া কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক বরুন কুমার দাস সাংবাদিকদের কাছে এক লিখিত আবেদনে উল্ল্যেখ করেন, সম্প্রতি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী কলেজে অধ্যক্ষ পদে নিয়োগের জন্য এক বিজ্ঞপ্তির ফলে ঐ পদে আবেদন এবং পদ নিশ্চিত হওয়ার জন্য মিরুখালী কলেজের সভাপতি মো. জাকির হোসেন এর সাথে যোগাযোগের জন্য জাকির হোসেনের কথিত পিএস জোনায়েত হোসেনের মাধ্যমে যোগাযোগ করে ১০লাখ টাকার বিনিময়ে একটি চুক্তির ভিত্তিতে বরুন কুমার দাস মঠবাড়িয়া বঙ্গবন্ধু কলেজের শিক্ষক কামাল হোাসেন কে অবহিত করে নগদ ৫লাখ টাকা দেন জাকির হোসেন কে।

এদিকে এই নিয়োগের কথা শুনে মিরুখালী কলেজের শিক্ষক মো. মাহাবুবুল আলম একই কলেজের সভাপতি জাকির হোসেন এর সাথে ১৫লাখ টাকায় চুক্তি হয়ে গত ২৩/০৬/২০১৯ইং তারিখ একটি সাজানো পরীক্ষা দেখিয়ে মাহাবুবুল আলমকে অধ্যক্ষ পদে নিয়োগ প্রদান করে বলে অভিযোগ পত্রে উল্ল্যেখ করেন বরুন। অন্যদিকে বরুন দাস এই কথা জানতে পেরে জাকির হোসেনের সাথে ফোনে যোগাযোগ করে টাকা ফেরৎ চাইলে জাকির হোসেন বরিশাল একটি মিস্টির দোকানে বসে নগদ ৩লাখ টাকা ফেরৎ দেয়। তা গুনে দেখে ১০হাজার টাকা কম আছে। বাকি টাকা ফেরৎ চাইলে জাকির হোসেন তয়নয়ছয় শুরু করায় অনন্যউপায় হয়ে বরুন দাস পিরোজপুর কোর্টে জাকির হোসেনকে ১নং বিবাদী করে একটি অবৈধ নিয়োগ বানিজ্যের মামলা দায়ের করে। এই মামলার কথা শুনে ক্ষিপ্ত হয় জাকির এবং ফোনে তাকে তার গুন্ডা বাহিনী দিয়ে তুলে নিয়ে হত্যার হুমকি দেয় বলে অভিযোগ রয়েছে।

এবিষয়ে গতকাল বুধবার জাকির হোসেনের ০১৭১১ ৯৮০৩০১ নম্বরে যোগাযোগ করা হলে সে ফোন রিসিভ করেননি। তার কথিত পিএস মিরুখালীর বাসিন্দা জোনায়েত হোসেনের ০১৭১৫ ০৯২৯২৯ নম্বরে ফোন দিলে সে রিসিভ করে । তার কাছে এ বিষয়ে জানতে চাইলে সে জানান জাকির সাহেব বরিশাল জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক এবং ঐ কলেজের সভাপতি। তাই আননোন নম্বর থেকে ফোন ধরেন না এবং সে নানা কাজে ব্যস্ত থাকায় বর্তমানে বাসায় থাকলেও ফোন রিসিভ করতে পারবেনা। নিয়োগে বরুনের টাকার কথা জানতে চাইলে জানান, আমি কামাল স্যারের মাধ্যমে জাকির সাহেবের সাথে যোগাযোগ করিয়ে দিয়েছি।

কামাল হোসেনের নিকট জানতে চাইলে তিনি ৫লাখ টাকা দেয়া এবং ২লাখ ৯০হাজার টাকা ফেরৎ পাওয়ার সত্যতা স্বীকার করে জানান এ বিষয়ে তিনি অবগত আছেন। এদিকে বরুন কুমার দাস আইনি সহায়তার জন্য কোর্টের এবং সংবাদের সহায়তার জন্য সাংবাদিকদের দারস্থ্য হন। যাতে বিষয়টি সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষ এর যথাযথ ব্যবস্থা গ্রহন করেন।