• ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বোমা নিস্ক্রিয় করতে গিয়ে কব্জি উড়ে গেল র‌্যাব কর্মকর্তার

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৫, ২০১৯, ১৫:৪০ অপরাহ্ণ
বোমা নিস্ক্রিয় করতে গিয়ে কব্জি উড়ে গেল র‌্যাব কর্মকর্তার

অনলাইন ডেস্ক ॥ বোমা নিস্ক্রিয় করতে গিয়ে যশোরের অভয়নগর থানা চত্বরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনায় খুলনা খালিশপুর র‌্যাব-৬ এর কর্পোরাল (সার্জেন্ট) শহিদুল ইসলামের হাতের কব্জি উড়ে গেছে।

গুরুতর আহত অবস্থায় ওই কর্মকর্তাকে যশোর সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন অভয়নগর থানার ওসি মো. তাজুল ইসলাম।

রোববার তিনি সংবাদমাধ্যমকে বলেন, খুলনা র‌্যাব-৬ এর একটি বিশেষ দল মামলার আলামত হিসেবে রক্ষিত বোমা নিস্ক্রিয় করতে অভয়নগর থানা চত্বরে আসে। র‌্যাব কর্মকর্তারা বেলা ১১টার দিকে থানা চত্বরে সাতটি বোমা নিস্ক্রিয় করার উদ্যোগ নেন।

এ সময় প্রথম বোমাটি নিস্ক্রিয় করতে গেলেই সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে র‌্যাব কর্মকর্তা কর্পোরাল শহিদুল ইসলামের বাম হাতের আঙুলসহ কব্জি পর্যন্ত উড়ে যায়।

যশোর রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার বলেন, বোমা সদৃশ বস্তু উদ্ধারের পর সেগুলো অভয়নগর থানা চত্বরে নিস্ক্রিয় করার চেষ্টা করছিল। এ সময় দুর্ঘটনাটি ঘটে।