স্বপন কুমার ঢালী, বেতাগী ॥
বরগুনার বেতাগী পৌর শহরে আজ বুধবার (৭ আগষ্ট) দুপুরে মশার বংশ বিস্তার রোধে জন সাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা করা হয়।
শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান সড়কগুলো প্রর্দক্ষিন করেন। শোভাযাত্রা শেষে ইউটিডিসি হলে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজীব আহসান এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান, বিশেষ অতিথি পৌর মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির, ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম পিন্টু, মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম, বেতাগী প্রেসক্লাবের সভাপতি মো. মিজানুর রহমান মজনু। আলোচনা শেষে পৌর শহর এলাকায় অভিযান চালানো হয়।