স্বপন কুমার ঢালী, বেতাগী ॥ বরগুনার বেতাগীতে আজ (১৩ সেপ্টম্বর) সকালে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
বেতাগী থানা ক্যাম্পাসে আয়োজিত ওপেন হাউস ডে অনুষ্ঠানে অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান মিয়া’ র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান হোসেন।
এ সময় বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান, ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম পিন্টু, পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব মো. হাদিছুর রহমান পান্না, সদর ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, মোকামিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সুজন মল্লিক প্রমুখ।
সভা পরিচালনা করেন এস আই জাহিদ হাসান বাপ্পি।