• ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বেতাগীতে ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা জনতার হাতে আটক

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০১৯, ১৯:৫৩ অপরাহ্ণ
বেতাগীতে ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা জনতার হাতে আটক

স্বপন কুমার ঢালী, বেতাগী ॥

বরগুনার বেতাগীতে ইসলামী ফাউন্ডেশনের ভূয়া কর্মকর্তা পরিচয়ে প্রতারকচক্রের দুই সদস্য কে আটক করেছে জনতা। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার কাজিরাবাদের বটতলা বাজারে আটক করে পুলিশে খবর দেয়। থানায় মামলা হয়েছে।

জানাগেছে, বরগুনা সদর উপজেলার তুলসীবাড়ীয়া গ্রামের বাসিন্দা মোঃ ইদ্রিছুর রহমান (৩৫) ও একই উপজেলার কেওড়াবুনিয়া গ্রামের বাসিন্দা মোঃ মামুন হাওলাদার (২৮) সহ প্রতারক চক্র দীর্ঘদিন ধরে ইসলামী ফাউন্ডেশনের কখনও সমাজ সেবা বিভাগের ঊর্ধতন কর্মকর্তা সেজে বিভিন্ন সময় চাঁদা আদায় করে আসছিল।

সোমবার (১৬ সেপ্টেম্বর) কাজিরাবাদ ইউনিয়নের বেপারী বাড়ীর বাইতুন নূর জামে মসজিদে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গন শিক্ষা কার্যক্রমের কেন্দ্র পরিদর্শনে নাম করে কেন্দ্রের শিক্ষককে ভয় ভীতি দেখিয়ে ২ হাজার টাকা হাতিয়ে নেয়।

বিষয়টি ফাউন্ডেশনের স্থানীয় কর্মকর্তাকে মুঠোফোনে জানালে এ ধরনের কাজে ফাউন্ডেশনের কোন উর্ধতন কর্মকর্তা বেতাগীতে আসেনি বলে অবহিত করলে প্রতারনার বিষয় ফাঁস হয়ে যায়।

এ প্রেক্ষিতে উপজেলার সর্বত্র ফাউন্ডেশনের স্থানীয় কর্মকর্তারা উপজেলার সকল শিক্ষদের প্রতারকদের সম্পর্কে সতর্ক করে দেন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বটতলা বাজার সংলগ্ন ঐ প্রতারকচক্র একই ইউনিয়নের আলতাফ জজ সাহেব বাড়ীর জামে মসজিদ শিশু ও গন শিক্ষা কেন্দ্রে কার্যক্রম পরিদর্শনের কথা বলে টাকা দাবী করলে বিষয়টি আঁচ করে পার্শ্ববর্তী কেন্দ্রে শিক্ষক ও স্থানীয় লোকজন ডেকে তাদের আটক করে বেতাগী থানা পুলিশে খবর দেয়।

পুলিশ খবর পেয়ে প্রতারকদের আটক করে বেতাগী থানায় নিয়ে আসে। কুমড়াখালী গ্রামের বাসিন্দা ও ঐ কেন্দ্রের শিক্ষক মোঃ নুরুরুল ইসলাম বাদী হয়ে বেতাগী থানায় একটি প্রতারনা মূলক মামলা করেন।

বেতাগী থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান মিয়া এর সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে প্রতারকদের বিরুদ্ধে থানায় একটি মামলা নেওয়া হয়েছে।