স্বপন কুমার ঢালী, বেতাগী ॥ বরগুনার বেতাগী উপজেলাধীন পৌরসভার ১নং ওয়ার্ডে নতুন করে একজনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় এ পর্যন্ত ২ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেল। ইতোমধ্যে এ উপজেলা গত শুক্রবার প্রথম আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেন।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজীব আহসান ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তেং মং বিষয়টি নিশ্চিত করেছেন। ইতোমধ্যে উপজেলা প্রশাসন ওই আক্রান্তের বাড়িটি লকডাউন করেছেন। এর আগে ১৫ এপ্রিল তিনি শ্বাসকষ্ট ও এজমা জনিত সমস্যা নিয়ে বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।
বেতাগী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তেং মং এ বিষয় বলেন, ‘গত ১৭ এপ্রিল আক্রান্ত রোগীর নমুনা সংগ্রহ করে ঢাকা আইইডিসিআর-এ পরীক্ষার জন্য প্রেরণ করা হয়। আজ তার পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে।
নতুন করোনা আক্রান্ত রোগী গত ছয়দিন যাবৎ হাসপাতালে ভর্তি থাকায় সংশ্লিষ্ট সকলে কোয়ারেন্টাইনে যাবেন কিনা এমন প্রশ্নের উত্তরে ড. তেং মং বলেন,’ এখন পর্যন্ত উর্ধ্বতন কর্তৃপক্ষের কোন নির্দেশনা পাইনি। নির্দেশনা পেলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।