• ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি

বিয়ে বাড়িতে ট্রাক ঢুকে নিহত ১৩

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০১৯, ১৪:৩৫ অপরাহ্ণ
বিয়ে বাড়িতে ট্রাক ঢুকে নিহত ১৩

বিয়ে বাড়িতে দ্রুতগতির একটি ট্রাক ঢুকে পড়লে ১৩ জন নিহত হন। এ ঘটনায় ৩৪ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ১৮ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

সোমবার রাজস্থানের প্রতাপগড় জেলার প্রতাপগড়-জয়পুর মহাসড়কে ওই দুর্ঘটনাটি ঘটে। বিয়ের অনুষ্ঠান চলাকালীন সময়ে হঠাৎ একটি ট্রাক পেছন থেকে এসে বিয়ে বাড়ির মাঝখানে ঢুকে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।

আহত ৩৪ জনের মধ্যে গুরুতর আহত ১৮ জনকে উদয়পুরের এমবিএস হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতাপগড় জেলা পুলিশের মহাপরিদর্শক অনীল কুমার বলছেন, বিয়ে বাড়িতে ট্রাক ঢুকে পড়লে ঘটনাস্থলে প্রাণ হারান ৯ জন। পরে হাসপাতালে নেয়ার পথে বাকি চারজনের মৃত্যু হয়।

এদিকে হতাহতদের পরিবার জানান, গুরুতর আহতদের মধ্যে কনেপক্ষের ১৫ জন রয়েছেন।

পুলিশ জানায়, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।