• ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিসিসির নির্বাহী প্রকৌশলী মোতালেব সাময়িকভাবে অব্যাহতি

admin
প্রকাশিত জুলাই ৩০, ২০১৯, ১৬:৪৯ অপরাহ্ণ
বিসিসির নির্বাহী প্রকৌশলী মোতালেব সাময়িকভাবে অব্যাহতি

স্টাফ রিপোর্টার ॥

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নির্বাহী প্রকৌশলী মো. মোতালেব হাওলাদারকে (সিভিল) দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তিনি সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার দফতরে সংযুক্ত থাকবেন।

সোমবার (২৯ জুলাই) বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইসলাইল হোসেন স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিসিসির জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু  বলেন, নির্বাহী প্রকৌশলী মোতালেবকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়ার বিষয়টি সঠিক। তবে কি কারণে তাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে সে বিষয়টি তিনি জানাতে পারেননি।

উল্লেখ্য, বিসিসির মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ দায়িত্ব গ্রহণের পরপরই দুর্নীতি ও বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের সনদ জাল করার অপরাধে নির্বাহী প্রকৌশলী মোতালেবকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্ব থেকে সরিয়ে ওএসডি করে রাখা হয়। পরে তাকে অন্য বিভাগে নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব দেওয়া হয়েছিল।

বিসিসির প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, বিসিসির মেয়র মো. আহসান হাবিব কামাল ক্ষমতায় থাকাকালীন বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠানের নামে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। যার সহযোগিতায় থাকার অভিযোগ রয়েছে সাবেক দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোতালেব।

সূত্রটি আরও জানায়, মোতালেবের বিরুদ্ধে অবৈধভাবে বিএসসি ইঞ্জিনিয়ারিং সনদ অর্জন এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। যা বর্তমানে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করছে।