• ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

বিমজার সদস্য পদ পেলেন বরিশাল পোস্ট এর সম্পাদক মজিবর রহমান নাহিদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২৬, ২১:২১ অপরাহ্ণ
বিমজার সদস্য পদ পেলেন বরিশাল পোস্ট এর সম্পাদক মজিবর রহমান নাহিদ

বরিশালে টেলিভিশন, রেডিও, মাল্টিমিডিয়া ও অনলাইন গণমাধ্যমে কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন বরিশাল ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন(বিমজা)এর নতুন সদস্য পদ লাভ করেছেন ২০ সংবাদকর্মী।

 

বুধবার রাতে সংগঠনের নির্বাহী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বরিশাল প্রেস ক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিমজা সভাপতি মুরাদ আহমেদ।

 

এসময় সংগঠনের অগ্রগতি ও সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করেন সাধারন সম্পাদক কাওছার হোসেন, নির্বাহী সদস্য ফিরদাউস সোহাগ, জসিম জিয়া, এম মোফাজ্জেল, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, সহ সাধারন সম্পাদক শাকিল মাহমুদ, কোষাধ্যক্ষ অমিত হাসান ও প্রচর সম্পাদক আল আমিন জুয়েল প্রমূখ।

 

আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে ২০ জন সংবাদকর্মীকে বিমজার সদস্য পদ দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। বিমজার নতুন সদস্যরা হলেন, নিকুঞ্জ বালা পলাশ (গাজী টিভি), সাঈদ মেমন (বাংলাদেশ প্রতিদিন মাল্টিমিডিয়া), মর্তুজা জুয়েল(দিপ্ত টিভি),শাহিন হাসান(বাংলাভিশন), মিথুন সাহা(বৈশাখী টিভি),পারভেজ রাসেল (মাইটিভি),সাঈদ পান্থ(চ্যানেল আই),নজরুল বিশ্বাস(চ্যানেল এস),মুজিব ফয়সাল(এসএ টিভি),আরিফ উল ইসলাম(আরটিভি), মজিবর রহমান নাহিদ(গ্লোবাল টিভি/বরিশাল পোস্ট), কামাল পুলক(এনটিভি মাল্টিমিডিয়া),খান রুবেল (কালবেলা মাল্টিমিডিয়া),হৃদয়(যমুনা টিভি ক্যামেরাম্যান), শফিক(দেশটিভি ক্যামেরাম্যান) জুয়েল(বাংলাদেশ প্রতিদিন মাল্টিমিডিয়া ক্যামেরাম্যান),জুয়েল রানা(সমকাল মাল্টিমিডিয়া), এইচ আর হিরা(খবর বরিশাল মাল্টিমিডিয়া),পাভেল ফেরদৌস(বরিশাল টিভি মাল্টিমিডিয়া) ও এইচএম হেলাল(ভয়েস অভ বরিশাল মাল্টিমিডিয়া)।

 

সংগঠনের নির্বাহী কমিটির এক সভা শেষে সংগঠনটির প্রচার সম্পাদক আল আমিন জুয়েল প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

 

এদিকে গ্লোবাল টেলিভিশনের বরিশাল প্রতিনিধি ও বরিশাল পোস্ট এর সম্পাদক মজিবর রহমান নাহিদকে বরিশাল ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিমজা) এর সদস্য মনোনীত করায় সংগঠনটির সভাপতি/সাধারন সম্পাদকসহ সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করেছেন তিনি।