গলাচিপা প্রতিনিধি ॥
“শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুত” এই শ্লোগানকে সামনে রেখে ঐতিহ্যবাহী গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের প্রত্যন্ত তিনটি গ্রাম।
সন্ধ্যা হলেই গ্রামটি ডুবে যেত নিকষ অন্ধকারে। তবে আজ থেকে সে চিত্র পাল্টে গেল। স্বাধীনতার ৪৮ বছর পর বিদ্যুতের আলো জ্বলে উঠেছে গ্রামটিতে। সমুদ্র উপকূলবর্তী গলাচিপার ডাকুয়া ইউনিয়নের আটখালী, পাড় ডাকুয়া, ছোটচত্রা ৩টি গ্রমের ২০১টি বাড়ি বিদ্যুতের আলোয়ে আলোকিত হয়েছে।
নতুন বিদ্যুত সংযোগ স্থাপনকে কেন্দ্র করে ওই গ্রামে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। ডাকুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি মেম্বার মোঃ মতলেব গাজী, গ্রাহক ১নং ওয়ার্ডের মোঃ নিজাম হাওলাদার, আটখালী গ্রামের রেজাউল কাজী, পাড় ডাকুয়া গ্রমের বাবুল দুয়ারী, ছোটচত্রা গ্রামের জামাল কাজী, রহমান কাজী, রফিদুল হাওলাদার, রবিউল হাওলাদার ষাটোর্ধ্ব বয়স্ক তারা আবেগের সাথে বলেন, আমরা মাত্র ৪৫০ টাকা দিয়ে বিদ্যুত পেয়েছি এত কমটাকায় বিদ্যুত পেয়ে আমরা অনেক খুশি। মরার আগে গ্রামের বিদ্যুৎ দেখে যেতে পারলাম। এটা খুব আনন্দেও বিষয়। বিদ্যুৎ না থাকার কারণে আমরা অনেক সমস্যার মধ্যে পড়তাম।
বিশেষ করে ছেলেমেয়েদের লেখাপড়ার ব্যাপক সমস্যা হতো। আজ থেকে গ্রামের মানুষ বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে। এজন্য শেখ মুজিবের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পটুয়াখালী-৩ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম শাহজাদাকে অনেক ধন্যবাদ।