• ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

বাড়তি দামে সিগারেট বিক্রির অভিযোগে পুলিশের অভিযান

admin
প্রকাশিত আগস্ট ৫, ২০১৯, ২১:২৪ অপরাহ্ণ
বাড়তি দামে সিগারেট বিক্রির অভিযোগে পুলিশের অভিযান

স্টাফ রিপোর্টার ॥

নির্ধারিত মূল্যের চেয়ে বাড়তি দামে সিগারেট বিক্রি করার অভিযোগে নগরের কোতোয়ালী ও বোয়ালখালীর কয়েকটি দোকানে অভিযান চালিয়েছে পুলিশ।

সোমবার (৫ আগস্ট) কোতোয়ালীর লালদিঘী, জেলরোড ও বোয়ালখালীর সিও অফিস এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ এসময় দোকানদারদের বাড়তি টাকা আদায় থেকে বিরত থাকার নির্দেশ দেন। পুনরায় বাড়তি টাকা আদায় করতে দেখলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে পুলিশ তাদের সতর্ক করে।