• ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বরিশালে যুগ্ম সচিব ড. মো. হারুন অর রশিদ বিশ্বাস

বাসযোগ্য সবুজ পৃথিবী গড়তে বৃক্ষরোপনের বিকল্প নাই

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০১৯, ১৮:২০ অপরাহ্ণ
বাসযোগ্য সবুজ পৃথিবী গড়তে বৃক্ষরোপনের বিকল্প নাই

মুলাদী প্রতিনিধি ॥

বাসযোগ্য সবুজ পৃথিবী গড়তে বৃক্ষরোপনের বিকল্প নাই বললেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো. হারুন অর রশিদ বিশ্বাস।

তিনি আজ ১৪ সেপ্টেম্বর শনিবার বেলা ১টায় উপজেলার কাজিরচর ইউনিয়নের বেগম শামসুন্নাহার শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয় মাঠে আউয়াল-শামসুন্নাহার ওয়েল ফেয়ার সোসাইটি আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচিতে এ কথা বলেন।

তিনি আরও বলেন আগামী প্রজন্মকে সুন্দর ও সবুজ পৃথিবী উপহার দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। এ দায়িত্ব বোধ থেকেই সকলকে গাছ লাগানোর দায়িত্ব নিতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আউয়াল-শামসুন্নাহার ওয়েল ফেয়ার সোসাইটির সভাপতি কাজিরচর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মন্টু বিশ্বাস।

প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু, উপজেলা নিবার্হী অফিসার জাকির হোসেন, সহকারী কমিশনার (ভূমি) লিটন ঢালী,

সহকারী পুলিশ সুপার সুকুমার রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, থানা অফিসার ইনচার্জ জিয়াউল আহসান, শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার উত্তম কুমার বিশ্বাস,

উপজেলা আ’লীগ সহ-সভাপতি দুলাল মাহমুদ মোল্লা, ইউনিয়ন আ’লীগ সভাপতি সিদ্দিকুর রহমান খান প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের কাছে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।