• ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা সফর, ১৪৪৮ হিজরি

বাটাজোড়-সরিকল সড়কটি খানাখন্দে ভরা ॥ ঘটছে নানা দূর্ঘটনা

admin
প্রকাশিত জুলাই ৩১, ২০১৯, ২৩:২৯ অপরাহ্ণ
বাটাজোড়-সরিকল সড়কটি খানাখন্দে ভরা ॥ ঘটছে নানা দূর্ঘটনা

শামীম মীর, গৌরনদী ॥ বরিশাল জেলার গৌরনদী উপজেলা বাটাজোড় থেকে শরিকল বাজার পর্যন্ত খানাখন্দে ভরা সড়ক টি , ঘটছে নানা দূর্ঘটনা
সড়কটি নানা সমস্যায় জর্জরিত। সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় এই রাস্তাটি। এতে জন দূর্ভোগে পরছে দৈনিক কয়েক শত মাহিন্দ্র, মিশুক, বাস,ভ্যান, অটো রয়েছে ঐ এলাকার হাজার হাজার বাসিন্দারা দূর্ভোগে পরছে।

সরেজমিনে দেখা যায়, বাটাজোড় বাজার থেকে সরিকল বাসস্ট্যান্ডে সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা। সড়কটির বিভিন্ন জায়গায় রয়েছে বড় বড় গর্ত।কারো নজরে পরছে না এসব চিত্র।

স্থানীয়রা জানায়, সম্প্রতি রাস্তাটি যখন করা হয়েছিলো সেই থেকে আজ পর্যন্ত আর কোনো জনপ্রতিনিধির দ্বারা তেমন কোন রাস্তার উন্নতি হয়নি। দূর্ভোগ রয়েই গেছে মানুষের যাতায়েতে।

এ ছাড়া সড়কটি বেহাল হওয়ায় প্রতিনিয়ত ঘটছে মারাত্মক দূর্ঘটনা। স্থানীয় বাসিন্দারা আরও জানান, এ রাস্তা সংস্কার করা না হলে এ বছরের বর্ষায় যাতায়াতকারীদের ভোগান্তি আরও বাড়বে।

স্থানীয় ড্রাভার সাইদুল, সুজন জানায়, আমাদের এই এলাকার এই রাস্তাটির অবস্থা খুবই খারাপ। বিশেষ করে মালবাহী ট্রাকগুলো ,বালুর ট্রাকগুলোর জন্য সবচেয়ে বেশি সমস্যা হয়। এসব লোকাল ট্রাকের কারনেই রাস্তাটির এই খারাপ অবস্থা।

মীম,সাদিয়া, মনিকা রানী নামের এই স্কুল ও কলেজ ছাত্রী বলেন, খানাখন্দে ভরা এই সড়কটি বর্ষার মৌসুমে কাঁদার বাগাড়ে পরিনত হয়। ফলে আমাদের মতো স্কুল কলেজের শিক্ষার্থীদের এবং শিক্ষক, অফিসের কর্মকর্তা কর্মচারী, সাধারণ জনগনের পরতে হয় চরম দুর্ভোগে।

এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত এই সড়কটি সংষ্কারের দাবী জানিয়েছেন স্থানীয়রা।