• ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

বাকেরগঞ্জে মন্দিরের প্রতিমা ভাংচুর, আটক-১

admin
প্রকাশিত আগস্ট ২৫, ২০১৯, ১৭:৪৩ অপরাহ্ণ
বাকেরগঞ্জে মন্দিরের প্রতিমা ভাংচুর, আটক-১

বরিশালের বাকেরগঞ্জে রাধাগোবিন্দ মন্দিরের প্রতিমা ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।

এই ঘটনায় অভিযুক্ত সোহাগ ফকির নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাছাড়া এই ঘটনায় থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে।

রাধাগোবিন্দ মন্দিরের মালিক সমির চন্দ্র বাদী হয়ে সোহাগকে একমাত্রা আসামি করে মামলাটি দায়ের করেছেন। গ্রেফতারকৃত সোহাগ ফরিকর বাকেরগঞ্জ উপজেলার পাটিকরপাড়া গ্রামের মো. আকরাম ফকিরের ছেলে।

আসামি সোহাগ মানসিকভাবে কিছুটা অস্বাভাবিক বলে জানিয়েছেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আবুল কালাম।

তিনি বলেন, শনিবার দিবাগত রাত ১১টার দিকে সোহাগ মন্দিরে ঢুকে প্রতিমা ভাংচুর করে। তবে মন্দিরের মালিকের সাথে পূর্বে তাদের কোন বিরোধ নেই বলে জানা গেছে। কেন প্রতিমা ভাংচুর করলো সেটাও আমরা নিশ্চিত নই। কিন্তু সোহাগের কথা বার্তা অস্বাভাবিক। মনে হচ্ছে তার মাথায় কোন সমস্যা থাকতে পারে। তবে যেহেতু ঘটনা ঘটেছে এবং মামরা হয়েছে সে জন্য সোহাগকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি অধিকতর তদন্ত করা হচ্ছে।