বাউফল প্রতিনিধি ॥
“পরিবেশ রাখি পরিস্কার, বন্ধ করি মশার বিস্তার ” প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালী শেষে ডেঙ্গু প্রতিরোধী পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান করেছে পটুয়াখালীর বাউফল থানা পুলিশ।
অভিযান বাস্তবায়ন করার লক্ষ্যে আজ সোমবার বেলা ১১টায় থানা ভবনের সামনে থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে থানা ভবনের পতিত স্থানে ও ড্রেনের ভিতরে পরে থাকা ময়লা আবর্জনা পরিস্কারে অংশ গ্রহন করেন সকল পুলিশ সদস্যরা। বাউফল থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে আয়োজিত অভিযানে ওই সময়ে স্থানীয় জনপ্রতিনিধিরাও অংশ গ্রহন করেন।