• ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে সফর, ১৪৪৮ হিজরি

বরিশাল র‌্যাবের অভিযানে জেএমবির ২ সদস্য আটক

admin
প্রকাশিত জুলাই ২৬, ২০১৯, ১৮:০৩ অপরাহ্ণ
বরিশাল র‌্যাবের অভিযানে জেএমবির ২ সদস্য আটক

রাজধানীর মিরপুর ও দোহার জয়পাড়া এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে বরিশাল র‌্যাপিট এ্যকশন ব্যটেনিয়ন (র‌্যাব-৮)।

গ্রেফতারকৃতরা হলেন- পটুয়াখালীর মোঃ মজিবুর রহমানের ছেলে আজিজুল হক ওরফে আজিজ (২৫) ও শরিয়তপুরের আঃ কাদির শনির ছেলে মুফতি আ. হাকিম।

শুক্রবার (২৬ জুলাই) বিকেলে এক প্রেস বিজ্ঞতিতে এসব তথ্য নিশ্চিত করেছেন বরিশাল র‌্যাব সদর দফতর।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেএমবির এই দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়- তারা দু’জনই জেএমবির দাওয়াতি শাখার সক্রিয় সদস্য। বরিশাল ও ভোলাসহ দেশের বিভিন্ন স্থানে উগ্রপন্থী কর্মকাণ্ডের জন্য সদস্য সংগৃহ করে থাকে।