• ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বরিশাল মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

admin
প্রকাশিত অক্টোবর ১৩, ২০১৮, ১৪:৫৩ অপরাহ্ণ
বরিশাল মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক।।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বি.এন.পি’র সিনিয়র ভাইস চেয়ারপার্সন তারেক রহমানের নামে মামলার রায়ের প্রতিবাদে আজ শনিবার সকাল ১০.০০ ঘটিকায় বিএম কলেজ রোডে বরিশাল মহানগর ছাত্রদলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সিনিয়র সহ সভাপতি তরিকুল ইসলাম তরিক, মহানগর ছাত্রনেতা মাহমুদ হাসান আওলাদ, মুশফিকুর রহমান অভি, পারভেজ খান মুন, , সোহেল খান অভি, , বেলায়েত, আতিউর লিমন,
বিএম কলেজ ছাত্র নেতা ইলিয়াছ তালুকদার, খালেদ হাসান বাবর, জহির রায়হান, নুরুল্লা মোমেন শাহাদাত, মেডিকেল ছাত্রদল নেতা আবীর, তালহা, ল’কলেজ জুয়েল, হাতেম আলী কলেজ রকিব, ২৭ নং ওয়ার্ড ছাত্রদল নেতা সাইদ, ২৯নং ওয়ার্ড কাজী রকিব ৩০ নং ওয়ার্ড জাফর, ২ নং ওয়ার্ড নেতা রনি,২৩ নং ওয়ার্ড জুয়েল মাহমুদ, ১০নং ওয়ার্ড হিরনসহ অন্য অন্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।