• ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি

বরিশাল নগরীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে!

admin
প্রকাশিত আগস্ট ২৩, ২০১৯, ১৩:০৭ অপরাহ্ণ
বরিশাল নগরীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে!

বরিশাল রুপাতলীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্ববর্তী একটি মোবাইল দোকানে ঢুকে পড়েছে।

শুক্রবার আনুমানিক সকাল ৬ টায় বরিশাল-ঝালকাঠি মহাসড়কের রুপাতলী উকিল বাড়ী সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

বাসের ধাক্কায় একটি মোবাইল দোকান বিধ্বস্ত হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শুক্রবার আনুমানিক সকাল ৬ টায় বরিশাল-ঝালকাঠি মহাসড়কের রাস্তায় চলাচলকারী যাত্রীবিহীন সানমুন ঢাকা -জ ১৪-০১০৯ পরিবহনের একটি বাস তৈল পাম্পে যাওয়ার পথে ওই স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোবাইল দোকানে ঢুকে পড়ে।

এদিকে মোবাইল দোকানে দোকান মালিক না থাকায় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেও দোকানটি বিধ্বস্ত হয়।

৯৯৯ মাধ্যমে খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার এসআই ফায়জুল হক ঘটনাস্থলে ছুটে যান এবং ঘটনার সত্যতা নিশ্চিত করেন।