বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ ঘনকুয়াশার কারণে রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যার পর সদরঘাট থেকে চাঁদপুর ও দক্ষিণাঞ্চলে চলাচলকারী সব ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
রোববার সন্ধ্যার নৌচলাচলের বিশেষ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
এতে বলা হয়, ঘনকুয়াশার কারণে আজ রাতে চাঁদপুর ও দক্ষিণাঞ্চলে সকল ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ থাকবে। আর যে সকল লঞ্চ নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে পথিমধ্যে রয়েছে তাদের ও অন্যান্য নৌযানকে ‘অভ্যন্তরীণ নৌ চলাচল, ১৯৭৬’ মোতাবেক চলাচলের নির্দেশনা দেয়া হল।