• ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

বরিশাল-কুয়াকাটা রুটে তিন বাসকে জরিমানা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০১৯, ১৮:১১ অপরাহ্ণ
বরিশাল-কুয়াকাটা রুটে তিন বাসকে জরিমানা

সুনান বিন মাহাবুব, পটুয়াখালী ॥ কুয়াকাটা পটুয়াখালী বরিশাল রুটের বি‌ভিন্ন স্থা‌নে বাসে যাত্রীদের সাথে প্রতারণা ও হয়রানির দায়ে তিনটি বাসকে ২৩০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার সকালে পটুয়াখালী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহাবুবুর রহমানের নেতৃত্ব ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৪ এবং ৪৫ ধারায় পরিচালিত অভিযানে এ জরিমানা এবং তাদের সর্তক করা হয়।

পটুয়াখালী জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরি উল্লেখ করেন বাস যাত্রীদের হয়রানী বন্ধে এমন অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাদের জন্য পরবর্তীতে আরও কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান জানান, বরিশাল থেকে কুয়াকাটার কথা বলে যাত্রী তুলে, পরে পটুয়াখালীতে নামিয়ে দিয়ে যাত্রীদের সাথে প্রতারণা করত। যাত্রীদের সাথে প্রতারণা ও মিথ্যা কথা বলায় তিন বাসকে মোবাইল কোর্টের আওতায় নিয়ে আাসা হয়েছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও পটুয়াখালী বাস মালিক সমিতির প্রশাসক নুরুল হাফিজ বলেন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটায় পর্যটক আসেন। একটি অসাধু বাস শ্রমিকরা যাত্রীদের সাথে প্রতারণা করে আসছিলো। বিষয় টি জেলা প্রশাসনের নজরে আসলে তাদের সর্তক করা হয়। এসময় যাত্রীদের অভিযোগে তিন টি বাসকে জরিমানা করা হয়। এর ফ‌লে যাত্রী হয়রা‌নি লাঘব হ‌বে ব‌লে তি‌নি আশা ক‌রেন।