• ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

বরিশালে ৭ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

admin
প্রকাশিত আগস্ট ২৭, ২০১৯, ১১:৩৯ পূর্বাহ্ণ
বরিশালে ৭ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

বিডি ক্রাইম ডেস্ক ॥ বরিশালের কালাবদর নদীতে অভিযান চালিয়ে সাড়ে ৭ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যায় কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে এসব জাল জব্দ করা হয়।

এদিকে বরিশাল নগরের রসুলপুর এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামের নির্দেশে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

জেলা মৎস্য অফিসের কর্মকর্তা (হিলশা) বিমল চন্দ্র দাস জানান, ধ্বংস হওয়া সাড়ে ৭ লাখ মিটার অবৈধ কারেন্ট জালের বাজার মূল্য আনুমানিক দেড় কোটি টাকা।

অভিযানে কোস্টগার্ডের এস জি পিও (এক্স) এস এনামুল হক উপস্থিত ছিলেন।