• ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

বরিশালে সড়ক দূর্ঘটনায় দুই মৎস্য ব্যবসায়ী নিহত

বিডিক্রাইম
প্রকাশিত আগস্ট ২১, ২০২১, ১৬:৪১ অপরাহ্ণ
বরিশালে সড়ক দূর্ঘটনায় দুই মৎস্য ব্যবসায়ী নিহত

শামীম আহমেদ ॥ ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী ফায়ার সার্ভিস এলাকায় সড়ক দূর্ঘটনায় আহত দুই মাছের পোনা ব্যবসায়ী চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছেন। নিহত হলেন কালকিনি উপজেলার লক্ষীপুর পখিরা এলাকার আব্দুর রশিদের পুত্র বাদল সরদার (৪৫) এবং একই এলাকার ইয়াকুব মালের পুত্র লোকমান মাল (৪৩)।

আজ (২১ই) আগস্ট শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া। তিনি জানান, শুক্রবার সকালে অটো ভ্যানে করে কালকিনি থেকে মাছের পোনা নিয়ে গৌরনদীর দিকে যাচ্ছিলেন মৎস্য ব্যবসায়ী বাদল ও তার সহকর্মী লোকমান।

পথিমধ্যে ফায়ার সার্ভিস ষ্টেশনের সামনে পৌঁছলে পেছন থেকে একটি প্রাইভেটকার অটোভ্যানকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় ওই দুই ব্যবসায়ী। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করলে একইদিন চিকিৎসাধীন অবস্থা তাদের মৃত্যু হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় দূর্ঘটনা কবলিত অটোভ্যান ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে।