• ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

বরিশালে সাংবাদিকদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময়

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১৯:০০ অপরাহ্ণ
বরিশালে সাংবাদিকদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময়

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ সেনাবাহিনীর একমাত্র লক্ষ্য সংবিধান অনুসরণ করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা বলে মন্তব্য করেছেন বরিশাল মৎস্য প্রশিক্ষণ ক্যাম্পের কমান্ডার মেজর সৈকত।

রোববার (৮ ফেব্রুয়ারি) বরিশাল এলজিইডি কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘২০২৪ সালের ২০ জুলাই থেকে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশের আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে।

নির্বাচন কমিশন ও সরকারি নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক প্রশাসন ও অন্য বাহিনীকে সহয়তা দিয়ে আইনশৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষে কাজ করে যাচ্ছে।

মেজর সৈকত আরও বলেন, ‘সেনাবাহিনীর একমাত্র লক্ষ্য সংবিধান অনুসরণ করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করে সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ তৈরি করে দেয়া।’

বরিশাল মেট্র‍ো এলাকায় সার্বিক পরিস্থিতি শান্ত এবং নিয়ন্ত্রণে আছে বলে জানিয়ে তিনি জানান, স্থানীয় প্রশাসন পুলিশ ও সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ের মাধ্যমে সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে তারা। এসময় তারা গণমাধ্যম কর্মীসহ সবার সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় বরিশালের বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।