নিজস্ব প্রতিবেদক : আজ রবিবার বরিশাল নগরীর বিভিন্ন স্থানে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বরিশাল নগরীর কাউনিয়া থানাধীন এলাকায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা কালে ‘মা মেডিকেল হল,প্রোঃ মোঃ জসিম উদ্দিন, মহাবাজ বাজার, মদিনা হোটেল, প্রোঃ মোঃ খোকন খাঁন, তালতলি বাজার,
জাহাঙ্গীর ষ্টোর, প্রোঃ মোঃ নাসির উদ্দিন, তালতলা বাজার, কাউনিয়া থানা এলাকার ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারা মোতাবেক পণ্যের মোড়ক ব্যবহার না করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রয় করায় যথাক্রমে (১৫,০০০+৩,৫০০+২,০০০)=২০,৫০০/-(বিশ হাজার পাঁচশত) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এসআই(নিঃ) মোঃ আলমগীর কবির এর নেতৃত্ত্বে এবং জনাব মোঃ শাহ্ধসঢ়; সোয়াইব মিয়া, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বরিশাল এর সমন্বয়েভ্রাম্যমাণ অভিযানে আদালত পরিচালনা করেন।