• ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

বরিশালে প্রাঃ বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালন না করায় অভিযোগ দায়ের

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০১৯, ২০:১৬ অপরাহ্ণ
বরিশালে প্রাঃ বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালন না করায় অভিযোগ দায়ের

উজিরপুর প্রতিনিধি ॥ উজিরপুরে ৪৬ নং গাজিরপাড় বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৫ আগষ্টে জাতীয় শোক দিবস পালন করেননি বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি সদস্য মোশারফ হোসেন মল্লিক বরিশাল জেলা শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সুত্রে জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন ও অন্যান্য শিক্ষকরা ১৫ আগষ্ট বিদ্যালয়ে উপস্থিত হননি।

এমনকী কোন শিক্ষার্থী স্কুলে না আসায় ১৭ আগষ্ট নামকা ওয়াস্তে অনুষ্ঠান করেন। এ নিয়ে অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ৫ সেপ্টেম্বর সরেজমিনে সাংবাদিকরা উপস্থিত হলে প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন ও সহকারী শিক্ষক রোজি বেগম বলেন আমরা মূলত ম্যানেজিং কমিটির রোষানলের শিকার।

১৫ আগষ্ট আমরা সকল শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত হয়ে আলোচনা সভা করি। আবহাওয়া খারাপ থাকায় শিক্ষার্থী উপস্থিত না হওয়ায় ১৭ আগষ্ট পূনরায় অনুষ্ঠান করি।

অপরদিকে, ম্যানেজিং কমিটির সভাপতি মোশারফ হোসেন মল্লিক জানান ওই দিন অনুষ্ঠান না করায় ম্যানেজিং কমিটির সদস্যরা মিলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে একই দিন বিকেলে রেজুলেশন করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিভাবক সদস্য রফিকুল ইসলাম, স্থানীয় মজিবুর রহমান তালুকদার, শহিদুল ইসলাম, সাবেক ছাত্র হানিফ মল্লিক জানান, ১৫ আগষ্টে স্কুলে কোন অনুষ্ঠান হয়নী। উপজেলা শিক্ষা অফিসার মোসাঃ তাসলিমা বেগম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।