• ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বরিশালে পাল্টে যাচ্ছে নদী বেষ্টিত সফিপুর ইউনিয়নের চিত্র

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০১৯, ১৫:৩৭ অপরাহ্ণ
বরিশালে পাল্টে যাচ্ছে নদী বেষ্টিত সফিপুর ইউনিয়নের চিত্র

শামীম আহমেদ ॥ দীর্ঘদিনের অবহেলিত বরিশালের নদী বেষ্টিত মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়ন। গত তিনবছরে রূপ কথা গল্পের মতো উন্নয়নের ছোঁয়া লেগেছে ওই ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে। আবু মুসা হিমু মুন্সী ওই ইউনিয়নের চেয়াম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই পাল্টে যেতে শুরু করেছে ইউনিয়নের একসময়ের দুরবস্থার চিত্র।

বিশেষ অনুসন্ধানে জানা গেছে, সফিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুসা হিমু মুন্সী চেয়ারম্যান নির্বাচিত হওয়ার তিন বছর পূর্ন হওয়ার মধ্যে সফিপুরের উন্নয়নে চল্লিশ দিনের কর্মসূচীসহ বরাদ্দ টিয়ার ও কাবিখার অনুদানে ইতোমধ্যে ইউনিয়নে ব্যাপক উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে। জনগুরুত্বপূর্ণ একাধিক কার্পেটিং সড়কসহ হাট-বাজার, স্কুল-কলেজের উন্নয়ন এবং ব্রীজ কালর্ভাটসহ এলজিএসপি ও এলজিইডির বিভিন্ন বরাদ্দের কাজ চলমান রয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নের জন্য আবু মুসা হিমু তার ইউনিয়নকে শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

ইউপি চেয়ারম্যান আবু মুসা হিমু মুন্সী বলেন, আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি জনগনের ভাগ্য উন্নয়নে কাজ করার জন্য। তাদের পাশে সর্বক্ষণ থাকার জন্য। রাজনৈতিক জীবনে আমি বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে রাজনীতি করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমার রাজনৈতিক অভিভাবক মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র সহযোগিতায় সফিপুর ইউনিয়নের সকল পেশার মানুষদের নিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি।

এলাকাবাশীরা জানান, বিগত কয়েক বছরের চেয়ে বর্তমান চেয়ারম্যান আবু মুসা হিমু মুন্সীর সময়ে উন্নয়নের জোয়ারে ভাসছে গোটা সফিপুর ইউনিয়ন। ওই ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের অবহেলিত একটি গ্রামের নাম চরভেদুরিয়া। যেখানে বছরের বারো মাস এলাকার জনসাধারনের চলাচলের জন্য দূর্ভোগ লেগেই ছিলো। আবু মুসা হিমু মুন্সী চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর ওই অবহেলিত এলাকায়ও উন্নয়নের ছোঁয়া লেগেছে।