• ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বরিশালে পানিতে ডুবে শিশুর মৃত্যু

admin
প্রকাশিত জুলাই ২৯, ২০১৯, ১৬:৪৮ অপরাহ্ণ
বরিশালে পানিতে ডুবে শিশুর মৃত্যু

শামীম আহমেদ ॥ জেলার আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

মৃত শিশুর পরিবার সূত্রে জানা গেছে, ওই গ্রামের সজল বেপারীর পাঁচ বছরের পুত্র উদয় বেপারী খেলার ছলে পরিবারের সবার অজান্তে সোমবার সকালে বাড়ির পুকুরে পরে যায়।

অনেক খোঁজাখুজির পর বাড়ির লোকজনে পুকুর থেকে উদয়কে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মামুন তাকে মৃত বলে ঘোষনা করেন।