স্টাফ রিপোর্টার ॥
আজ মঙ্গলবার ৩০ জুলাই দুপুরে জাহানারা ইসরাইল স্কুল এন্ড কলেজ, কলেজ রো, বরিশাল এর সভাকক্ষে শিক্ষার্থী এবং শিক্ষকদের উপস্থিতিতে সচেতনতামূলক সভায় গুজব, মাদক, ইভটিজিং, সড়ক পারাপার বিধি পালন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক অপদ্রব্য যত্রতত্র না ফেলার জন্য বক্তব্য দেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি সাউথ) মোয়াজ্জেম হোসেন ভু্ইঞা। তিনি আনন্দমুখর পরিবেশে শিক্ষার্থীদের সাথে নিজেও গান পরিবেশন করেন ।
এমন আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীদের সার্বিক বিষয়ের সাথে ‘পদ্মাসেতু’ প্রাসঙ্গিক গুজব থেকে সংশ্লিষ্ট সকলকে সচেতনতার জন্য আহ্বান জানান। তাছাড়া ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেমিক, সৎ ও যোগ্য নাগরিক রূপে গড়ে ওঠার স্বপ্ন দেখার আহ্বান জানান।
সভায় স্বাগত বক্তব্য এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি সালেহ্ এম শেলী।