বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল:বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় বরিশালে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
আজ বেলা ১২ টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সাংগঠনবক সম্পাদক এ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন এর আয়োজনে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া মোনাজাতে খালেদা জিয়ার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চান।
দোয়া মানাজাতে মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দিন শিকদার, জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট আবুল কালাম শাহীন সহ অনান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।