• ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি

বরিশালে কাউকে রেনুপোনা ধরতে দিবেন নাঃ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

admin
প্রকাশিত জুলাই ১৮, ২০১৯, ১১:৪৭ পূর্বাহ্ণ
বরিশালে কাউকে রেনুপোনা ধরতে দিবেন নাঃ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম বলেছেন, বরিশালে যেসকল লোক অবৈধভাবে রেনু পোনা ধরে তাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হোন, কাউকে আপনারা রেনু পোনা ধরতে দিবেন না, প্রয়োজনে আপনারা ধরে আমাকে ফোন দিন আমি ব্যবস্থা নিবো।

আজ সকালে অশ্বিনী কুমার হলে জাতীয় মৎস সপ্তাহ উপক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ২০৪১ সালে আমরা সমৃদ্ধিশালী দেশে বঙ্গবন্ধু এদেশের সাধারণ মানুষের জন্য চিন্তা করতেন, তার মতো আর কোন সরকার সাধান মানুষের কথা চিন্তা করতেন না। মুক্ত জলাশয় সারা বাংলাদেশ আজ ৩য় স্থানে রয়েছে। এছাও মৎস খাতে অনেক উন্নয়ন হয়েছে। আমরা সবাই মিলে একসাথে কাজ করলে আমরা মাছ উৎপাদনে আরও সফলতা লাভ করবো।

বরিশালের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ জাকারিয়া, মৎস অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক আলিয়ুর রহমান প্রমুখ।