• ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বরিশালে কলেজ শিক্ষকের ওপর হামলা ॥ যুবক গ্রেফতার

admin
প্রকাশিত জুলাই ২৪, ২০১৯, ১৮:৩৪ অপরাহ্ণ
বরিশালে কলেজ শিক্ষকের ওপর হামলা ॥ যুবক গ্রেফতার

বরিশালের বাকেরগঞ্জ সরকারি কলেজের শিক্ষকের ওপর হামলার অভিযোগে মেহেদি হাসান (১৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (২৪ জুলাই) বাকেরগঞ্জ সরকারি কলেজের উপাধাক্ষ্য প্রকাশ মালাকার জানান, দুপুরে মেহেদিসহ দুই যুবক কলেজ ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করে বখাটেপানা করছিল। কলেজ অধ্যক্ষ ও আমি (উপাধাক্ষ্য) তাদের ক্যাম্পাস থেকে বের হতে বলায় মেহেদি ও তার সহযোগী আমার ওপর হামলা করেন। এ সময় কলেজের এক স্টাফ এগিয়ে এলে তার ওপরও হামলা করেন তারা। পরে কলেজের ছাত্ররা মেহেদিকে আটক করলেও তার সহযোগী পালিয়ে যান।

আটক মেহেদি বাকেরগঞ্জ উপজেলার দাওকাঠি এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, কলেজ শিক্ষকের ওপর হামলা অভিযোগে আটক যুবকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।