• ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

 বরিশালে অন্যের জমিতে ঘর নির্মাণ

admin
প্রকাশিত জুলাই ৪, ২০১৯, ২১:০১ অপরাহ্ণ
 বরিশালে অন্যের জমিতে ঘর নির্মাণ

বাকেরগঞ্জ প্রতিনিধি

বাকেরগঞ্জে অন্যের জমিতে জোড় করে ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, পাদ্রীশিবপুর ইউনিয়নের বড় রঘুনাথপুর গ্রামের মৃত.বাছেদ জোমাদ্দারের পুত্র মো. আইয়ুব আলী জোমাদ্দারের সাথে একই এলাকার মৃত.মফেজ জোমাদ্দারের পুত্র আজিজ জোমাদ্দার, মৃত. হামেজ জোমাদ্দারের মেয়ে শ্যামালা বেগম (শিমুল) এর সাথে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। ইতিপূর্বে এ নিয়ে দফায় দফায় শালিস মিমাংসা বৈঠক বসেও কোন সুরাহা দিতে পারেনি শালিসগন।

এ বিষয় প্রধান সালিশদার ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম বলেন, এদের জমি-জমা মাপ-ঝোপ করা হয়েছে আমরা জমির কালি করে সিমানা নিধারণ করে দেয়ার কথা বলেছি তাতে একটু সময় লাগবে।

কিন্তু সালিশ বিচার তোয়াক্কা না করে গত ৪ জুলাই আজিজ জোমাদ্দার ও শ্যামালা বেগম শিমুল ৫/৭ জন ভাড়াটে ক্যাডার বাহিনী দা, লাঠিশোঠা নিয়ে আইয়ুব আলী জোমাদ্দারের জমিতে জোড় করে ঘর নির্মাণ করে।

এতে আইয়ুব আলী বাধা দিলে তাকে মারধরসহ প্রান নাশের হুমকী প্রদান করেন আজিজ গংরা। আইয়ুব আলী জানান, এই জমি নিয়ে বাকেরগঞ্জ থানা অভিযোগ রয়েছে। বাকেরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওই জমিতে কোন প্রকার স্থাপনা নির্মাণ না করার জন্য নির্দেশ প্রদান করেন। এ ঘটনায় আইয়ুব আলী প্রশাসনের সকল উধ্বর্তন কর্মকর্তাদের সু-দৃষ্টি কামনা করছেন।