• ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

বরিশালের সেই  আইনজীবী রিয়াজ ফের ফেন্সিডিলসহ গ্রেফতার

admin
প্রকাশিত জুলাই ১৭, ২০১৯, ০২:৩৩ পূর্বাহ্ণ
বরিশালের সেই  আইনজীবী রিয়াজ ফের ফেন্সিডিলসহ গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বরিশাল নগরীর মরকখোলা পোল এলাকায় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার সাড়ে ৬ টার দিকে বরিশাল আইনজীবি সমিতি থেকে বহিস্কৃত সদস্য রিয়াজ উদ্দিন মিলন ও মোসতাক হোসেনকে ৫ বোতল ফেনসিডিলসহ আটক করে ডিবি পুলিশের একটি দল।

ডিবি পুলিশের এস আই খায়রুল বাশার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। এ সময় তাদের কাছে ৫ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, চলতি বছর গত ১১ ই মে ১০ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়েছিল মিলনকে। জামিনে বের হওয়ার ২ মাসের মাথায় আবারো ডিবির হাতে আটক হন তিনি।